স্বপ্ন থেকে নজর, সিহর বা জাদুর লক্ষণ
কেউ নজর, সিহর বা জাদুতে আক্রান্ত কিনা তা বোঝার একটি মাধ্যম হলো স্বপ্ন।
পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে সে স্বপ্ন দেখে না।
মানুষ যখন গভীর ঘুমে থাকে, তখন তার অবচেতন মন নানা স্মৃতি, চিন্তা, অনুভূতি ও কল্পনার মিশেলে তৈরি করে স্বপ্ন। তবে কিছু অদ্ভুত রহস্যজনক স্বপ্ন বারবার দেখতে থাকলে বুঝে নিতে হবে যে এগুলো নজর, আইন বা জাদুর কারণে হতে পারে।
নিচে এমন কিছু স্বপ্ন দেওয়া হলো যেগুলো জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ হতে পারে:
1. স্বপ্নে সাপ, গরু, ষাঁড়, কুকুর, গাধা বা যেকোন প্রাণী আক্রমণ করতে দেখা। সৈনিক বা মানুষ ধাওয়া করছে দেখা।
2. মাকড়সা, ইঁদুর বা পোকামাকড় দেখা।
3. আগুন, জ্বলন্ত কয়লা, ধোঁয়া বা কুয়াশা দেখা।
4. নদী, সাগর, জলোচ্ছ্বাস বা উত্তাল পানিতে ডুবতে, ভাসতে বা ভ্রমণ করতে দেখা। মাছ দেখা।
5. উপর থেকে পড়ে যাওয়া, ভাসা বা বিমানে উড়তে দেখা।
6. মৃত মানুষকে জীবিত, জীবিতকে মৃত দেখা অথবা কবর, জানাযা কেন্দ্রিক স্বপ্ন দেখা।
7. রক্ত দেখা বা বাচ্চা কেন্দ্রিক স্বপ্ন দেখা।
8. গাড়ি, বাস, ট্রেন, প্লেন, নৌকা ইত্যাদিতে ভ্রমণ করা বা এক্সিডেন্ট করতে দেখা।
9. আশেপাশে অস্বাভাবিক লম্বা, খাটো বা অদ্ভুত আকৃতির মানুষের ভিড় দেখা।
10. উঁচু উঁচু অট্টালিকা, বিল্ডিং বা পরিত্যক্ত বাড়ি দেখা।
11. নিজেকে ড্রেন, টয়লেট বা নোংরা জায়গায় দেখা।
এখানে উল্লেখিত প্রতিটি স্বপ্ন ভিন্ন ভিন্ন প্রকারের যাদুর প্রতি ইঙ্গিত করতে পারে। এটি একটি বিশদ বিষয় এবং অনেক সময় স্বপ্ন মানুষ কোন ধরণের ক্ষতির মধ্যে আছে তা নির্দেশ করে।
কেউ যদি এই ধরনের স্বপ্ন নিয়মিত দেখে থাকেন, তবে ধারণা করা যায় তিনি নজর, সিহর বা যাদুর প্রভাবে আছেন।